নির্বাচনে অংশ নেওয়ার পথ পুরোপুরি বন্ধ নয়— সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) এমন বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। সে সুযোগকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভেতরেও শুরু হয়েছে নীরব সমীকরণ। প্রকাশ্যে নয়, বরং আড়ালে থেকেই স্থানীয় নির্বাচনে ফেরার সম্ভাবনা যাচাই করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। ব্যক্তিগত যোগ্যতায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই— সরকার ও ইসির পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তার পর স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেওয়ার চিন্তাভাবনা করছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় ও তৃণ...