একটি দল কত দূর যেতে পারে? বিশ্বকাপ জেতা পর্যন্ত? মহাদেশ জয় পর্যন্ত? নাকি ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখা পর্যন্ত?আর্জেন্টিনার লা স্কালোনেতা সেই সীমানাও অতিক্রম করেছে। এই দল শুধু ট্রফি জেতেনি, তারা পৌঁছে গেছে মানুষের হৃদয়ে। এমন সব জায়গায়, যেখানে আর্জেন্টিনা কোনোদিন খেলতেও যায়নি। এমন সব মানুষের কাছে, যাদের মাতৃভাষা স্প্যানিশ নয়। তবু তাদের চোখে জল আসে লিওনেল মেসির কান্না দেখে।হাজার হাজার কিলোমিটার দূরের আমাদের বাংলাদেশ সেই গল্পের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটি। বিশ্বকাপ এলেই ঢাকার ছাদ থেকে গ্র...