বাংলাদেশে বেসরকারি খাতের বিকেন্দ্রীকরণ ও মফস্বল পর্যায়ে পরিকল্পিত আধুনিক নগরায়ণের রূপরেখা কেমন হতে পারে, নব্বই দশকের শুরুতে তা প্রথম দেখিয়েছিলেন ব্যবসায়ী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। একসময় যখন আবাসন শিল্প বলতেই শুধু ঢাকা কিংবা চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকাকে বোঝানো হতো, তখন সেই গণ্ডি ভেঙে ঢাকার বাইরে জেলা শহরে বহুতল প্রিমিয়াম আবাসন ও বাণিজ্যিক কাঠামোর ভিত গড়ে তোলেন তিনি। পাবনার মাটিতে রিয়েল এস্টেট শিল্পের বীজ রোপণ করে যে পথচলা তিনি শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত দেশের আঞ্চলিক অর্থনীতির ইত...