পটুয়াখালীর দশমিনার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হাজীরহাট লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ টার্মিনালের সংযোগ জেটি দীর্ঘদিন ধরে ভেঙে নদীতে পড়ে থাকায় চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন হাজারো যাত্রী। জেটি ভেঙে যাওয়ায় টার্মিনালে সরাসরি লঞ্চ ভেড়ানোর সুযোগ নেই। ফলে টার্মিনালের দক্ষিণ পাশে নদীর তীরবর্তী খোলা জায়গায় লঞ্চ নোঙর করে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।বিশেষ করে ভাটার সময় পানি কমে গেলে তীর থেকে লঞ্চের দূরত্ব বেড়ে যায়। তখন হাঁটু-কোমরসমান কাদা-পানি পেরিয়ে লঞ্চে উঠতে হচ্ছে যাত্রীদের। এতে নারী, শিশু, বয়স...