দেশের প্রচলিত গণপরিবহন ব্যবস্থা নিয়ে ব্যবহারকারীদের অসন্তোষের যেন শেষ নেই। লক্কড়ঝক্কড় বাস, চালকদের নিয়মনীতির তোয়াক্কা না করা, জবাবদিহির অভাব, মেট্রোরেলে চিড়েচ্যাপ্টা হওয়া, গুরুত্বপূর্ণ স্থানে মেট্রোর রুট না থাকাসহ নানা সমস্যার কথা রোজ পথে কান পাতলেই শোনা যায়। গণপরিবহনের এ ব্যবস্থা তাই বদলে দিতে চায় সরকার। শুধু ঢাকার জন্য নয়, অন্যান্য মহানগর এলাকার জন্যও নেওয়া হচ্ছে মেট্রোরেল, এলিভেটেড রেল, সার্কুলার কমিউটার লাইন এবং মনোরেল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা। দেশে এখন মহানগরের সংখ্যা ১২টি। এর সঙ্গে বগ...