মহাকাশ জয়ের দৌড়ে ছুটছিল চীনের ‘লং মার্চ ৭এ’। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আকাশেই শেষ হয়ে গেল সেই যাত্রা। সোমবার হাইনান দ্বীপের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পরপরই রকেটটিতে দেখা দেয় অস্বাভাবিকতা। কিছুক্ষণের মধ্যেই সেটি ধ্বংস হয়ে যায়। সঙ্গে কক্ষপথে পৌঁছানোর আগেই হারিয়ে যায় বহন করে নেওয়া ‘চায়নাস্যাট-৪বি’ উপগ্রহও। এই ব্যর্থতা মহাকাশে যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের সঙ্গে পাল্লা দেওয়ার চীনা প্রচেষ্টায় নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয়...