বরাবরসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
খালি পেটের অন্তহীন হাহাকার থেকে আপনাকে লিখছি। আমি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের একজন আবাসিক শিক্ষার্থী। গ্যাস সংকটের কারণে আমাদের হলে লাকড়ির চুলা
জ্বলছে। হলগুলোর ক্যান্টিনে প্রতিদিন দুই-তিন মণ লাকড়ি পুড়িয়ে তবেই খাবার রান্না
করতে হচ্ছে। রান্না করতে সময়ও বেশি লাগছে। ক্যান্টিন পরিচালকের বাড়তি খরচ হওয়ায় খাবারের
দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছি। পরিস্থিতি যা দেখছি, তাতে আগে পরে দাম বাড়বেই। ফলে সংকট
সমাধানে এবং আমাদের খরচ বাঁচাতে ইতিহাস ঘেঁটে একটি পথের সন্ধান বের...