নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। শুধু তা-ই নয় নিজের গোলের রেকর্ডও প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে না বলে মনে করেন পর্তুগিজ এই তারকা। তার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই সাক্ষাৎকারের লেখা সরিয়ে নিয়েছে সিএনএন পর্তুগাল।দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে সিএনএন পর্তুগালকে দেওয়া রোনালদোর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করা হয়েছিল। সেখানে আল নাসরের এই ফরোয়ার্ড বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য স্বীকৃতি দেয় না।’ক্লাব ও জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক...