পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের জন্য ক্রিস্তিয়ানো রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন লুইস ফেলিপে স্কোলারি। ২০০৩ সালে রোনালদোর পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয়েছিল স্কোলারির হাত ধরেই। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ মনে করেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই সঠিক সময়।এ বোলা-তে প্রকাশিত এক ভিডিওবার্তায় রোনালদোকে শুভেচ্ছা জানান স্কোলারি, ‘রোনালদো, তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছ। তুমি এখন নিশ্চিন্ত থাকতে পারো। তোমার সিদ্ধান্ত সঠিক হয়েছে। পর্তুগাল কখনোই তোমার অবদান ভুলবে না। একজন বন্ধু হিসেবে আমিও তোমাকে ভুলব...