অক্টোবর
২৪, ২০২২। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের
ছোট্ট শহর সিরাকিউজে ঘটে
তাক লাগানো এক ঘটনা। সেখানকার
রোজামন্ড গিফোর্ড চিড়িয়াখানায় জন্ম নেয় যমজ
হাতির বাচ্চা। পুরো উত্তর আমেরিকায়
আলোড়ন তোলে বিষয়টি। কারণ,
হাতির একসঙ্গে দুই বাচ্চা দেওয়া
বিরল এক ঘটনা।
প্রাণীপ্রেমী
হওয়ার সুবাদে গত চার বছরে
দুবার এ চিড়িয়াখানা ঘুরে
দেখা হয়েছে আমার। বছরখানেক আগে একদিন হঠাৎ
করে ঠিক করি সিরাকিউজে
বেড়াতে যাব। সে সময়
কানাডায় শরৎ। অল্প অল্প
ঠান্ডায় আর চারপাশের রঙবেরঙের
ঝরাপাতার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করত...