একদিকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রনেতাদের আগমন, অন্যদিকে রাজধানীর রাস্তায় আটকে গেল বহু সাধারণ মানুষের জীবিকা। নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের জেরে সমস্যায় পড়েছেন অটোচালক, ট্যাক্সিচালক, ডেলিভারি কর্মী এবং দৈনিক আয়ের ওপর নির্ভরশীল বহু মানুষ।
গত শুক্রবার দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলন উপলক্ষে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক যান নিয়ন্ত্রণ, রাস্তা বন্ধ এবং বিকল্প পথের ব্যবস্থা করা হয়। এর ফলে অনেক চালককে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, বাড়ছে জ্বালানি খর...