শিশুর জন্য জরুরি সব ধরনের পুষ্টি রয়েছে মায়ের দুধে। মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত অনেক শিশুই নানা ধরনের অসুখের ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত জানিয়েছেন ডা. ফারহানা মোবিন
মায়ের বুকের দুধের উপকারিতা
নবজাতক নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন, যেভাবেই জন্ম হোক, জন্ম নেওয়ার পরপরই (এক ঘণ্টার মধ্যে) মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এই সময়ের দুধকে বলা হয় শালদুধ। এতে সন্তানের জন্য জরুরি সব ধরনের পুষ্টি ও ভিটামিন থাকেশালদুধ নবজাতকের কাঁচা নাভি শুকাতে, জন্ডিস প্রতিরোধ, রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করেশালদুধ...