রোগ নিরাময়ের শেষ আশ্রয়স্থল হাসপাতাল। যেখানে মানুষ আসে জীবন বাঁচাতে। অথচ সেই হাসপাতালেই তাড়া করে ফিরছে আগুনের আতঙ্ক। জীবন প্রদীপের বদলে সেখানে জ্বলছে যেকোনো মুহূর্তে ছাই হয়ে যাওয়ার শঙ্কা। সরকারি সমীক্ষাতেই উঠে এসেছে আশঙ্কা জাগানিয়া এমন এক চিত্র। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, দেশের প্রায় অর্ধেক হাসপাতালই এখন যেন একেকটি আগুনের বারুদ। সবচেয়ে শঙ্কা হলো, শুধুই অখ্যাত ক্লিনিক নয়; এই তালিকায় রয়েছে সাধারণ মানুষের ভরসাস্থল হিসেবে পরিচিত ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী, হৃদরোগ, নিউরোসায়েন্সেস ও শিশু হাসপাতাল...