একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী এখন শঙ্কামুক্ত। কিছুটা উন্নতি হয়েছে শারীরিক অবস্থার। স্থানান্তর করা হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে। বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু এরশাদুল হক টিংকু। এরশাদুল হকের ভাষ্য, শেখ সাহেদ আলী গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন। সম্প্রতি তার শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি হেপাটাইটিস সি শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চি...