২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে, তার প্রভাব পড়েছে সিলেটেও। উত্তাল সময় পেরিয়ে শহরের জনজীবনে ফিরেছে স্বাভাবিকতা। মানুষের প্রত্যাশার তালিকাও হয়েছে দীর্ঘ। নিরাপদ পরিবেশ, জবাবদিহিমূলক প্রশাসন, উন্নত নাগরিক সেবা এবং একটি পরিকল্পিত নগরী— এসব স্বপ্ন নিয়েই নতুন প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মধ্যে। কিন্তু দুই বছর পর প্রশ্ন উঠছে, সিলেট কি সত্যিই বদলেছে, নাকি শুধু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে?
শহরের ব্যস্ত সড়ক, সরকারি অফিস, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ...