পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত আন্তঃসরকার রেল বৈঠক। কথা ছিল ৮-১০ সেপ্টেম্বর ঢাকায় হবে বৈঠকটি। সে অনুযায়ী সব প্রস্তুতিও নিয়েছিল ঢাকা। তবে ভারতের অনাগ্রহে শেষ মুহূর্তে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেছে বৈঠকটি।
ভারতীয় রেলওয়ে বোর্ড অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছে, নির্ধারিত সময়ে তাদের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে পারছে না। কিন্তু কেন পারছে না, কিংবা কবে বৈঠকটি হতে পারে— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি নয়াদিল্লি। বাংলাদেশও এ বিষয়ে ভারতীয় পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি।
বাংলাদ...