দেশের চলমান পরিস্থিতিতে রেলওয়ে স্থাপনা, যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তা এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে চাঁদপুর জেলার চারটি রেলওয়ে স্টেশনে ৩৫ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।গতকাল শনিবার থেকে তারা স্টেশনগুলোয় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট স্টেশনগুলোর রেলওয়ে স্থাপনা, যাত্রীসাধারণের নিরাপত্তা এবং রেল চলাচলের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং স্টেশন এলাক...