ময়মনসিংহের গৌরীপুর রেলজংশনের ইনার সিগন্যালের পাশে লাইনচ্যুত তিনটি কোচ রেখে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বুধবার রাত ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে যাত্রা করে ট্রেনটি। গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনাকবলিত তিনটি কোচ রেখে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তিনি বলছিলেন, ‘স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের জানানো হয়, দুর্ঘটনাকবলিত বগির যাত্রীরা অন্য বগীতে যাত্রা করতে পারবেন। এছাড়া যারা যাত...