ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন বন্ধ ছিল দীর্ঘক্ষণ। প্রায় ৬ ঘণ্টা পর গতকাল রবিবার রাত সোয়া ১১টার দিকে এ রুটে ট্রেন চলতে শুরু করে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে লাইন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিকাল ৫টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি এলাকায় ঘটে দুর্ঘটনাটি।ওসি আকতার জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহ...