কাজ করেন প্রযুক্তি খাতে। মাসে আয় প্রায় ২ লাখ রুপি (প্রায় আড়াই লাখ টাকা)। নেই কোনো ঋণও। নিয়মিত সঞ্চয় করছেন, বিনিয়োগ করছেন। বাবা-মায়ের দায়িত্বও তুলে নিয়েছেন নিজের কাঁধে। সব মিলিয়ে আর্থিকভাবে স্বচ্ছল বলেই মনে হওয়ার কথা।অথচ ২৬ বছর বয়সী এক তরুণের দাবি, এত কিছুর পরও তিনি নিজেকে ‘গরিব’ মনে করেন। অর্থ নিয়ে দুশ্চিন্তা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না তার।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের অভিজ্ঞতা শেয়ার করে আলোচনার জন্ম দিয়েছেন বেঙ্গালুরুর এই বাসিন্দা। সেখানে তিনি লিখেছেন, কাগজে-কলমে সবকিছু ঠিকঠাক থাক...