দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্কে এ বার কঠোর পথে হাঁটতে চলেছে ব্রিটেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন অবৈধ বসতি সম্প্রসারণকে ‘রেড লাইন’ অতিক্রম বলে ঘোষণা করে দেশটির প্রতি ব্রিটিশ নীতি ‘ব্যাপকভাবে ঢেলে সাজানোর’ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। পাল্টা হুঁশিয়ারিও এসেছে তেল আবিব থেকে। ব্রিটেন নিষেধাজ্ঞা দিলে ইসরায়েলও ব্রিটেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’র।মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্...