সম্প্রতি ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে দেশ জুড়ে। এতে জনমনে উদ্বেগ বাড়ছে। বড় ভূমিকম্পের ঝুঁকির বৈজ্ঞানিক ভিত্তি, ভূমিকম্প-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলে উঠতে করণীয়, ভবনকে ভূমিকম্প-সহনীয় করে তোলা– এসব বিষয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের প্রখ্যাত অধ্যাপক ও ভূমিকম্প-বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী। সাক্ষাৎকার নিয়েছেন বখতিয়ার আবিদ চৌধুরী
আগামীর সময়: সম্প্রতি তিনটি ছোট ভূমিকম্প অনুভূত হলো দেশে। অনেকেই বলছেন, এটি বড় ভূমিকম্পের সংকেত। এই ধারণার...