বিয়ে করেননি। অথচ শত শত মেয়েকে নিজের সন্তানের মতো করে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে দিতে জীবনের সব সঞ্চয় বিলিয়ে দিয়েছেন রেখা রানী ওঝা (৭৭)। সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে এসে প্রত্যন্ত গ্রামের মেয়েদের জন্য প্রতিষ্ঠা করেছেন একটি বিদ্যালয়।
রেখা রানীর বাড়ি যে এলাকায়, সেখান থেকে কাছের স্কুলটিতে যেতেও মেয়েদের অনেক কষ্ট করতে হতো। বিল এলাকা হওয়ায় পানি-কাদা ঠেলে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তিনি চাকরি পাওয়ার পর থেকেই নিজের কষ্ট করে পড়ালেখার কথা মনে করে এলাকায় মেয়ে...