দীর্ঘদিন ধরে বাংলাদেশের পারমাণবিক যাত্রায় একচ্ছত্র সঙ্গী ছিল রাশিয়া। পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্র, বিপুল পরিমাণ ঋণ আর হাজারো প্রকৌশলীর প্রশিক্ষণ— সবকিছুতেই ছিল মস্কোর প্রভাব। পাশাপাশি চিকিৎসা ও অন্যান্য খাতে পারমাণবিক শক্তির ব্যবহারে দেশটির সহযোগিতা নিচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই একমুখী নির্ভরতায় এখন পরিবর্তনের হাওয়া। মস্কোর পাশাপাশি এখন হাত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের দিকেও। ইতিহাস আর বর্তমানের সমীকরণে তৈরি হচ্ছে নতুন কৌশল।
রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের পাশে একই সক্ষমতার আরেকটি বিদ্যুৎকেন্দ্...