রুয়েটের বিতর্ক ক্লাব ‘রুয়েটডিসি’। জাতীয় পর্যায়ে সাফল্য, প্রতিযোগিতার আয়োজন ও সদস্যদের জন্য বিভিন্ন সেশন তাদের অনন্য করেছে। গল্পটি লিখেছেন তৌফিক আহমেদ
‘১৯৯২
সালের ৮ মে মাত্র
১০ থেকে ১২ জন
সদস্যকে নিয়ে আমাদের যাত্রা
শুরু হয়েছিল। এখন রুয়েট ডিবেটিং
ক্লাবে (রুয়েটডিসি) ১০০ জনের বেশি
সদস্য সক্রিয়। যুক্তিবোধ, নেতৃত্ব এবং মুক্তচিন্তার চর্চার
মাধ্যমে আমরা চেষ্টা করছি
ক্লাব যেন রুয়েটের অন্যতম
প্রাণবন্ত সংগঠনে পরিণত হয়।’ কথাগুলো রুয়েটডিসির
সভাপতি তানভির হাসানের। তাদের তিন দশকের বেশি
সময়ের পথচল...