মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। তিনি চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
রুহুল আমিনের অর্থ, আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন ও ব্যবসায়িক নেতৃত্বে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ১৪ বছরই তিনি রবিতে কর্মরত। রবিতে তিনি কৌশলগত রূপান্তর, আর্থিক সুশাসন জোরদার ও ডেটা-...