সমুদ্রের ওপর শান্ত ঢেউ। গভীরে অদৃশ্য বিপদের আশঙ্কা। উত্তর আটলান্টিকের তলদেশে ছড়িয়ে রয়েছে যোগাযোগের তার, জ্বালানির পাইপলাইন। সেই গভীরেই চলাচল করে রুশ ডুবোজাহাজ। কোথায় শেষ নজরদারি, কোথায় শুরু বিপদ, তা বোঝা কঠিন। অথচ এই হুমকি মোকাবিলায় ইউরোপীয় মিত্রদের তুলনায় পিছিয়ে ব্রিটেন। এবার সেই ব্যবধান ঘোচানোর তাগিদ দিলেন দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা।রবিবার (০৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন বলেছেন, রাশিয়ার...