একটি ফ্যান পেজে ছবি দেখে ভালো লেগেছিল। এরপর সাহস করে পাঠিয়েছিলেন বার্তা। সেখান থেকেই শুরু কথা, পরে প্রেম। সেই সম্পর্কই ভারতের ক্রিকেট ও রাজনীতির দুই অঙ্গনের পরিচিত দুই মুখকে এবার মিলিয়ে দিচ্ছে বিয়ের বন্ধনে। ক্রিকেটার রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর লক্ষ্ণৌতে তাদের বিয়ে হবে। রামাদা হোটেলে বিয়ের আয়োজন করা হবে। দুই পরিবার বিয়ের তারিখ ও স্থান চূড়ান্ত করার পর এখন প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে পরিবারের সদস...