কোন
বই যে কখন ভালো
লেগে যায়, আবার কোন
বই যে বিস্মৃতি অতলে
হারিয়ে যায়, এসব নির্ণয়
করা কঠিন। তবে দীর্ঘদিন ধরে
পাঠের স্মৃতিতে আছে, আমার জীবনমনকে
প্রভাবিত করেছে এবং আমার সাহিত্যজীবনে
প্রেরণা দিয়েছে এমন ৫টি বইয়ের
কথা এখানে ধরা রইল।
সঞ্চয়িতা
বিশ্বকবির
দীর্ঘ কাব্যজীবনের শ্রেষ্ঠ কবিতা ও গানের অনন্য
সংকলন এ গ্রন্থটি। এতে
কবিগুরুর সৌন্দর্যচেতনা, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিক ভাবনা ও জীবনদর্শনের নিবিড়
রূপায়ণ ঘটেছে। রবীন্দ্রনাথের কাব্যযাত্রার ক্রমবিকাশ অনুধাবনের জন্য এটি অত্যন্ত
গুরুত্...