ভাঙাচোরা,
খানাখন্দে ভরা ও বৃষ্টির
পানিতে ডুবে থাকা রাস্তায়
একসময় চলাচল করা ছিল দুষ্কর।
রোগী কিংবা অন্তঃসত্ত্বাদের হাসপাতালে নিতে পোহাতে হতো
সীমাহীন ভোগান্তি। অনেক সময় গ্রামে
ঢুকতে পারত না যানবাহন।
নিজ খরচে সেসব রাস্তা
সংস্কার করে চলাচলের উপযোগী
করে দিয়েছেন আবদুস ছাত্তার সিকদার।
জনপ্রতিনিধি
নন, তবু মানুষের দুর্ভোগ
লাঘবে নিজের অর্থায়নে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৬২টি গ্রামীণ সড়ক
সংস্কার করে দিয়েছেন বহুরিয়া
গ্রামের মৃত জয়নাল সিকদারের
ছেলে ব্যবসায়ী আবদ...