মানুষের প্রকৃত
চরিত্র বোঝা যায় বিরোধী পক্ষের সঙ্গে তার আচরণে। আপনজনের প্রতি কোমল হওয়া সহজ;
কিন্তু যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে,
অপমান করেছে কিংবা আপনার বিরুদ্ধে
দাঁড়িয়েছে, তার
প্রতিও ন্যায়, সংযম ও মানবিকতা ধরে রাখা কঠিন। মহানবী হজরত মুহাম্মদ
(সা.)-এর জীবন এই কঠিন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রতিপক্ষকে প্রতিপক্ষ
হিসেবে দেখেছেন, কিন্তু তার মানবিক মর্যাদা কখনেই ভুলে যাননি।
পবিত্র কোরআনেও
তাঁর এই চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়েছে, ‘কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন
তোমাদের ন্যা...