ঋণখেলাপি, করখেলাপি, জালিয়াতি, দুর্নীতি ও নিয়ন্ত্রক সংস্থার
বিধি লঙ্ঘনের অভিযুক্তরা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা
পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাবেন না। এমনকি আদালতের বিরূপ পর্যবেক্ষণ, দেউলিয়া ঘোষণা,
চাকরি থেকে অপসারণের মতো নেতিবাচক রেকর্ড থাকলেও সেই ব্যক্তির জন্য ব্যাংকের সর্বোচ্চ
নির্বাহী পদ কার্যত বন্ধ হয়ে যাবে। উল্লিখিত কঠোর মানদণ্ড নির্ধারণ করে নীতিমালা জারি
করেছে সরকার। এর নাম ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক
প্রতিষ্ঠানগুলোর...