আমার কাছে জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। যদি বাংলাদেশের ইতিহাসের বড় মাইলফলকগুলো দেখি, তাহলে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন— এই চারটি ঘটনাই বাংলাদেশের রাষ্ট্রগঠনের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ।
রাষ্ট্র শুধু একটি ভৌগোলিক সীমানা নয়; রাষ্ট্রের একটি দর্শন, মূল্যবোধ ও জনগণের আকাঙ্ক্ষা থাকে। আমার বিশ্বাস, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষাই সবচেয়ে স্পষ্টভাবে প্রক...