২০১৬ সালের সেই ভোট ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে নিয়ে গিয়েছিল। এক দশক পর সেই গণভোটের ওপর পড়ল মস্কোর ছায়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ব্রেক্সিট গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। দায়িত্ব নেওয়ার পর তিনি বিষয়টি জানতে চেয়েছিলেন। উত্তর ছিল স্পষ্ট, ‘হ্যাঁ, হয়েছিল।’তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করলেও গণভোটের ফল বদলাতে পারেনি। সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা...