ইউক্রেন যুদ্ধে ২০২২ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি। ফাঁস হওয়া এসব নথিতে যুদ্ধের কারণে রাশিয়ায় মৃত্যুর ধরন কীভাবে বদলে গেছে, তারও চিত্র উঠে এসেছে।বিবিসি রাশিয়ান ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি হাতে পেয়েছে। বেলারুশের সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি গোষ্ঠীর সাইবার হামলার পর এসব তথ্য ফাঁস হয়। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্য...