বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বের ইতিহাসে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি জড়িয়ে আছে এক বাঙালি বিচারপতির নাম। তিনি রাধাবিনোদ পাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের নেতাদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে তার দেওয়া ভিন্নমতপূর্ণ রায় তাকে জাপানের ইতিহাসে বিশেষ পরিচিতি দিয়েছে। বাংলাদেশের কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই বিচারপতির স্মরণে জাপানের রাজধানী টোকিওর ইয়াসুকুনি মন্দিরে রয়েছে স্মৃতিস্তম্ভ। কিয়োটোতেও তার স্মরণে স্মৃতিফলকের উল্লেখ পাওয়া যায়।টোকিও ট্রায়ালে যে রায় তাকে স্মর...