মিরপুরের নিম্ন আয়ের মানুষের ভরসা হয়ে ওঠা রাড্ডা এমসিএইচ-এফপি
সেন্টারের শুরু ১৯৭৪ সালে। মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদানসহ নানা
সেবা দিয়ে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি পাশে দাঁড়িয়েছে সুবিধাবঞ্চিত মানুষের।
অথচ সেই সেবাকেন্দ্রই বারবার জমি দখলের চেষ্টার মুখে পড়েছে। সর্বশেষ হামলা, ভাঙচুর
ও লুটপাটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মিরপুর-১-এর শাখাটি। ঘটনায় ১২ জন গ্রেপ্তার হলেও এখনো
অধরা নির্দেশদাতা ও পরিকল্পনাকারীরা। ধ্বংসস্তূপের মধ্যেও অবশ্য থেমে নেই চিকিৎসাসেবা।
রাজধানীর মিরপুর-১-এর...