মাদারীপুরের রাজৈর থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া পর্যন্ত ৩৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামলেই সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে ডাকাতি করছে দুর্বৃত্তরা। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা পড়ছেন আতঙ্কে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহেই একই কায়দায় ডাকাতি হচ্ছে। নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর অনেকেই এ সড়কে চলাচল এড়িয়ে চলছেন।গত ৮ নভেম্বর সন্ধ্যা থেকে পরদিন ভোররাত পর্যন্ত এ সড়কের তিনটি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পাইত্তাবাড়ি মোড়ে, রাত ১টার দিকে একই এলাকার পৌরসভার...