প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম, বর্ণ কিংবা পেশার ভিন্নতা নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। রাষ্ট্রের কাছে সবাই সমান সুযোগ ও মর্যাদা পাবেন। কাউকে পেছনে ফেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতায় দেশ গড়তে চাই।’ আজ মঙ্গলবার বিকালে রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রত...