রাত
তখন প্রায় ১২টা। আগরতলা শহর পেরিয়ে পুরনো
রাস্তা ধরে এগিয়ে চলেছে
একটি গাড়ি। দুপাশে ঘন জঙ্গল, মাঝেমধ্যে
ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে আসছে
ঝিঁঝি পোকার ডাক। আকাশে চাঁদ
নেই। রাস্তার দুপাশে জ্বলছে না কোনো আলো।
গাড়ির
চালক অমিত হঠাৎ দেখল,
রাস্তার ধারে দাঁড়িয়ে আছে
এক তরুণী।
লাল
বেনারসি। মাথায় ঘোমটা। হাতে শাঁখা-পলা।
কপালে টকটকে সিঁদুর। এক হাতে রাস্তার
ধারের গাছের ডাল আঁকড়ে দাঁড়িয়ে
আছে। অন্য হাতটি বাড়িয়ে
যেন গাড়ি থামানোর ইশারা করছে।
অমিত
ভাবল, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে।
গাড়ি
থামিয়...