হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারুল ইসলাম রহমানিয়া ফাজিল মাদ্রাসায় নেই জিনিয়া আক্তার নামে কোনো কর্মচারী। আর মাদ্রাসার আয়া শেফুল আক্তার আহত না হলেও আহত দেখিয়ে তার নামে করা হয় আবেদন। অথচ এই দুজনের নামে উত্তোলন করা হয়েছে সরকারি অনুদানের ২৫ হাজার টাকা। এ নিয়ে প্রশ্ন উঠেছে, কারা ওই টাকা উত্তোলন করেছেন।
শুধু তা-ই নয়, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির নাতি ও এক অধ্যাপকের ছেলেকেও দরিদ্র শিক্ষার্থী দেখিয়ে অনুদানের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ মাদ্রাসায় আরও দরিদ্র শিক্ষার্থী থাকার পরও তাদের বাদ দিয়ে সচ্ছল শি...