প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হলুদহাজার বছর ধরে এশীয় অঞ্চলে হলুদের ব্যবহার হয়ে আসছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায়। হলুদের প্রধান গুণ লুকিয়ে আছে কারকিউমিন নামক উপাদানে। এটি হলুদকে তার উজ্জ্বল রঙ দেয় এবং প্রদাহরোধী ক্ষমতা জোগায়। আমাদের শরীরে যখন দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, তখন তা হৃদরোগ, ক্যানসার কিংবা আলঝেইমারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কারকিউমিন শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। শরীরের ভেতরের ছোটখাটো ক্ষত বা প্রদাহ দূর করতে হলুদ দারুণ কার্যকর। গবেষণায় দেখা গেছে, নি...