বাংলাদেশ ফুটবল লিগে
গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে তারা ফর্টিস এফসিকে হারিয়েছে
রবসন রবিনহো’র দারুন নৈপুন্যে। ফর্টিস অবশ্য ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও
পারেনি, হেরেছে ২-১ ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।
পঞ্চম ম্যাচে এটি বসুন্ধরার
চতুর্থ জয়। এক ড্রয়ে ১৩ পয়েন্ট তাদের। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনীকে
দিনের অপর ম্যাচে হারানো পুলিশ এফসি। ফর্টিস সাত পয়েন্ট নিয়ে এখন ষষ্ঠস্থানে, তারা
অবশ্য খেলেছে চার ম্যাচ।
ম্যাচ...