ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। গতকাল রবিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে রামদা নিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান তিনি। তবে তার গাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি।রফিকুল ইসলাম মাদানি ফেসবুক লাইভে জানান, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় পৌঁছে সড়কে ডাকাতি হতে দেখেন। ডাকাতরা সড়কে বড়...