কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫১ বছর।গত সোমবার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন এই নিভৃতচারী কবি। তার ভাই এহতেশাম মৃত্যুর খবরটি আগামীর সময়কে নিশ্চিত করেছেন।বাংলা কবিতার জগতে নিরাভরণ কারিগর হিসেবে পরিচিত ছিলেন রথো রাফি। কবিতা ও অনুবাদে নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করেছিলেন। মৃত্যুর মধ্য দিয়ে...