বলিউডের অন্যতম আলোচিত ও তিক্ত বিচ্ছেদ ছিল অভিনেতা রণবীর শোরে এবং অভিনেত্রী পূজা ভাটের সম্পর্ক। ‘জিসম’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার পর রণবীর ও পূজা ভাটের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তারা একসঙ্গে ছিলেন লিভ-ইন রিলেশনশিপেও। ২০ বছর আগে তাদের মারামারি, হামলা ও মামলার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড পাড়ায়। দীর্ঘ দুই দশক পর সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন পূজার ভাই রাহুল ভাট। আর রাহুলের বক্তব্যের পরই বিস্ফোরক দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলেন রণবীর শোরে।সম্প্রতি সিদ্ধার্থ...