ভালোবেসে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। বিয়ের এখনো ছয় মাস পূর্ণ হয়নি। তার আগেই শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। টলিপাড়ায় এখন আলোচনায় এই দম্পতি।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে রণজয়-শ্যামৌপ্তির মধ্যে সমস্যা চলছে। তারা এখন আলাদা থাকছেন। মা-বাবার কাছে ফিরেছেন শ্যামৌপ্তি। আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত একমাস ধরে রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায় উড়ছে। শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তাদের সেভাবে এক...