ঢাকার জীবনযাত্রার ব্যয়, গ্যাস সংকট ও বিদ্যুতের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা কনা। এসব ভোগান্তির কথা তুলে ধরে ছেলেকে নিয়ে ঢাকা ছেড়ে বগুড়ায় গ্রামের বাড়িতে স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। তার প্রশ্ন, নিয়মিত গ্যাস না পেলেও কেন প্রতি মাসে গ্যাসের বিল দিতে হবে? অন্যদিকে বিকল্প হিসেবে বিদ্যুতের চুলা ব্যবহার করতে গেলেও বাড়তি খরচের চাপ সামলাতে হচ্...