টুর্নামেন্টের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সঙ্গে এলেন তপু বর্মণ। একটু বাদেই কোচ জানালেন, সাফে দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ এই সেন্টারব্যাক। আর্মব্যান্ড আগেও পড়েছেন, তবে সাফে এই প্রথম। তবে কি আরেক বর্মণের নেতৃত্বে ঘুঁচবে বাংলাদেশের ২৩ বছরের শিরোপা জিততে না পারার আক্ষেপ?ঢাকা স্টেডিয়ামে ২০০৩ সালে বসেছিল সাফের পঞ্চম আসর। ঘরের মাঠে প্রথম সাফে দলের নেতৃত্ব দিয়েছিলেন রজনীকান্ত বর্মণ। একের পর এক বাধা টপকে সেবার সোনার হাসি হেসেছিল বাংলাদেশ। এরপর থেকেই শুরু হয় অপেক্ষা। একে একে ৯ আসরে ব্যর...