কল্পনা করুন যে আপনি এমন একটি কক্ষে আছেন যেখানে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু নেই। আপনি ওজনহীন অবস্থায় শূন্যে যে ভাসছেন- আপনার শরীরের ভেতরে খুবই দ্রুত পরিবর্তন ঘটছে। যদিও মাধ্যাকর্ষণের বাইরে থাকলে শরীরের দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হয় না, কিন্তু সঞ্চালন, স্নায়বিক ক্রিয়াতে, ভারসাম্য রক্ষায়, মস্তিষ্কের কাজে প্...